Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, September 15, 2012

হেল্পলাইন পেনড্রাইভের লুকানো ফাইল বের করুন

ভাইরাসের কারণে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় পেনড্রাইভে ফাইল থাকলেও তা দেখা যায় না, অদৃশ্য (হাইড) হয়ে যায়। কিন্তু পেনড্রাইভের properties-এ গেলে দেখা যায় ফাইলগুলো ঠিকই মেমোরিতে জায়গা দখল করে আছে। আবার ফাইলের বদলে ফাইলের শর্টকাট পাওয়া যায়। এ রকম সমস্যায় পড়লে start/all programme/accessories/notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের কোডটি হুবহু নোটপ্যাডে কপি পেস্ট করুন-
attrib -h -r -s /s /d DRIVE LETTER:\*.*
DRIVE LETTER:
del *.lnk /f/s/q
del *.exe /f/q
del Autorun.inf /f/q
c:
tree
cls
exit
এখানে শুধু DRIVE LETTER লেখাটি মুছে আপনার কম্পিউটারে পেনড্রাইভের ড্রাইভ লেটার লিখবেন (যেমন L হলে L: লিখবেন)। মাই কম্পিউটারে ঢুকে ড্রাইভ লেটার কোনটি তা দেখে নিন।
নোটপ্যাডের অন্য কোনো হরফ বা চিহ্ন পরিবর্তন করবেন না। এখন File/Save as-এ গিয়ে ফাইলটি Unhide.bat নামে সেভ করুন। দেখবেন Unhide নামের নতুন একটি ফাইল তৈরি হয়েছে। তৈরি Unhide ফাইলটি ওপেন করুন।
Unhide ফাইলটি চালু করার একটু পর তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এরপর পেনড্রাইভ ওপেন করে দেখুন অদৃশ্য ফাইলগুলো দেখা যাচ্ছে। এটি একই সঙ্গে পেনড্রাইভের autorun.inf ফাইল, exe. এক্সটেনশনের সন্দেহজনক ফাইল এবং শর্টকাট ভাইরাসকে মুছে দেবে।
—খালেদ মাহমুদ খান

ডেল ইন্সপায়রন এন৪০৫০ এবং এইচপি কমপ্যাক সিকিউ৪৩-৪১৪টিইউ মডেলে ল্যাপটপ ক্রয়ে বিশেষ ছাড়

সিকিউ৪৩-৪১৪টিইউ সিকিউ৪৩-৪১৪টিইউ
বিশেষ মূল্যে ল্যাপটপ দিচ্ছে কম্পিউটার সোর্স লিমিটেড। ‘ডিল অব দ্য ইয়ার’ শীর্ষক অফারের আওতায় ডেল ইন্সপায়রন এন৪০৫০ এবং এইচপি কমপ্যাক সিকিউ৪৩-৪১৪টিইউ মডেলে ল্যাপটপ ক্রয়ে বিশেষ ছাড় পাওয়া যাবে। ল্যাপটপ দুটিতে রয়েছে ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দা, ইন্টেল ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর থ্রি র‌্যাম এবং ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ ইত্যাদি। পাওয়া যাবে ২৮ হাজার টাকায়।্রসেপ্টেম্বর মাস জুড়ে এ অফার চলবে। —বিজ্ঞপ্তি

ডিসেম্বরে আসছে নিনটেন্ডোর সর্বশেষ গেম

জাপানের ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী তৈরির প্রতিষ্ঠান নিনটেন্ডো তাদের সর্বশেষ ভিডিও গেম ‘উই উ’ আগামী ৮ ডিসেম্বর বাজারে ছাড়ার কথা ঘোষণা করেছে। নিনটেন্ডোর প্রেসিডেন্ট সাতুরো ইওয়াতা গতকাল রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ ঘোষণা দেন। প্রথমে এটি শুধু জাপানের বাজারে ছাড়া হবে।
আন্তর্জাতিক বাজারে কবে এই ভিডিও গেম ছাড়া হবে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ৩২ গিগাবাইটের এই গেমের দাম রাখা হবে ৩১ হাজার ৫০০ ইয়েন। নিনটেন্ডো দাবি করছে, উই উ ভিডিও গেমের জগতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে। নতুন একটি টাচস্ক্রিন গেম প্যাড দিয়ে এই গেম খেলা যাবে। এই গেম প্যাডের দাম পড়বে ১৩ হাজার ইয়েন। নিনটেন্ডোর প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সনি ও মাইক্রোসফটও তাদের বিদ্যমান ভিডিও গেম খেলার জন্য গেমারদের একই ধরনের সুবিধা দিয়েছে। নিনটেন্ডো আগামী ডিসেম্বর মাসে উই উ গেম ছাড়ার পাশাপাাশি নিউ সুপারমারিও ব্রস নামের আরেকটি ভিডিও গেম বাজারে ছাড়বে। নিনটেন্ডো চাইছে এই ভিডিও গেমের মাধ্যমে বাজারে নিজেদের আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে। বিশ্লেষকেরা বলছেন, এটা তখনই সম্ভব, যখন নিনটেন্ডো তাদের গেমের দাম অন্যান্য ভিডিও গেমের চেয়ে কম রাখবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান

আজ সফটওয়্যার মুক্ত দিবস

আজ সফটওয়্যার মুক্ত দিবস। প্রতিবছর সেপ্টেম্বরের তৃতীয় শনিবার বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় এ দিবস। অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হবে। ‘সফটওয়্যার ফ্রিডম ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠান সর্বপ্রথম দিবসটি পালনের উদ্যোগ নেয়। ২০০৪ সালের জানুয়ারির শুরুর দিকে ম্যাট ওকুয়েস্ট নামের একজন গ্রোগ্রামার বিনা মূল্যে সফটওয়্যার বিতরণের জন্য একটি আন্তর্জাতিক দিন ঘোষণার প্রস্তাব করেন। তখন ‘দি ওপেন ডিস্ক’ নামের একটি প্রকল্প শুরু করা হয়েছিল, যার মাধ্যমে মাইক্রোসফট উইন্ডোজে ব্যবহার-উপযোগী মুক্ত বা বিনা মূল্যে সফটওয়্যারগুলো একত্রে বিতরণ করা হয়। পরে তাঁর এই প্রস্তাবের ওপর ভিত্তি করে ‘সফটওয়্যার ফ্রিডম ডে’ নামের এ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৪ সাল থেকে প্রতিবছর নিয়মিত দিবসটি পালন করা হচ্ছে। চলতি বছর ২৮৬টি স্থানে এ দিবস উপলক্ষে থাকছে নানা আয়োজন।
বাংলাদেশে ২০০৬ সাল থেকে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) দিবসটি পালন করে আসছে। চলতি বছরও দিবসটি উপলক্ষে আজ বিকেলে বিডিওএসএনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে মুক্ত আড্ডা (http://goo.gl/my0xj)। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ঢাকার পাশাপাশি বিডিওএসএনের সহযোগী সারা দেশের ১২টি ওপেন সোর্স নেটওয়ার্কও নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করবে।
এ ছাড়া এবার মজিলা বাংলাদেশ, ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশন (এফওএসএস) ও এসএফডি বাংলাদেশ টিম দিবসটি উপলক্ষে নানা আয়োজন রেখেছে। এফওএসএস প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মুক্ত সফটওয়্যার ব্যবহারের বিভিন্ন বিষয় নিয়েপ্রদর্শনীসহ নানা আয়োজন করবে। সফটওয়্যার মুক্ত দিবসের বিস্তারিত জানা যাবে www.softwarefreedomday.org ঠিকানায়।
—নুরুন্নবী চৌধুরী

কয়েক ঘণ্টাতেই ফুরাল আইফোন ৫!

১৪ সেপ্টেম্বর প্রি-অর্ডার নেওয়া শুরু করার পর প্রথম লটের সব আইফোন ৫ বিক্রি হয়ে গেছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে।
অ্যাপলের ওয়েবসাইটে ১৬, ৩২ ও ৬৪ গিগাবাইট মডেলের আইফোন ৫-এর প্রি-অর্ডার শুরুর পর কয়েক ঘণ্টার মধ্যে আইফোন ফোন বাজারে আসার তারিখ দেখাতে শুরু করে। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১২ সেপ্টেম্বর আইফোন ৫ বাজারে আসার পর প্রচুর সাড়া ফেলেছে। প্রথম লটের আইফোন ৫ বাজারে আসবে ২১ সেপ্টেম্বর। অ্যাপল প্রত্যেক অনলাইন ক্রেতার কাছে দুটির বেশি আইফোনের অর্ডার নেয়নি।
যুক্তরাজ্যের সময় সকাল আটটায় প্রি-অর্ডার নেওয়া শুরু হওয়ার কিছুক্ষণ পর অ্যাপলের ওয়েবসাইট দেখতে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, আইফোন ৫ কিনতে যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোরের সামনে আগেভাগেই লাইন দিতে শুরু করছেন ক্রেতারা।
অ্যাপলের আইফোন ৫-এ রয়েছে ৪ ইঞ্চি মাপের এইচডি রেটিনা ডিসপ্লে, এ৬ প্রসেসর, ন্যানো সিম ও ফোরজি এলটিই সমর্থন করে এমন প্রযুক্তি। আনলক আইফোন ৫-এর ১৬ গিগাবাইট মডেলটির দাম ৬৪৯ ডলার, ৩২ গিগাবাইট মডেলের দাম ৭৪৯ ডলার ও ৬৪ গিগাবাইট মডেলের দাম ৮৪৯ ডলার।

এবারে আসবে ‘আইপ্যাড মিনি’

১২ সেপ্টেম্বর হালকা-পাতলা আইফোন ৫ বাজারে আনার ঘোষণা দেওয়ার পর এবার আইপ্যাডের ছোট সংস্করণ ‘আইপ্যাড মিনি’ বাজারে আনতে পারে অ্যাপল। চলতি বছরের অক্টোবর মাসে আইপ্যাড মিনির ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। এ তথ্য জানিয়েছে অল থিংস ডিজিটাল।
আইপ্যাড মিনি হতে পারে ৭ ইঞ্চি মাপের। রেটিনা ডিসপ্লের এ পণ্যটিতে বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের সব বৈশিষ্ট্য থাকতে পারে। এর সঙ্গে যুক্ত হতে পারে দ্রুতগতির প্রসেসর ও এইচডি ক্যামেরাসুবিধা। বর্তমানে ৯.৭ ইঞ্চি মাপের আইপ্যাডের মতোই রেজ্যুলেশন হবে আইপ্যাড মিনির। দাম হতে পারে ২৫০ ডলার।
অল থিংস ডির ওয়েবসাইটে জানানো হয়েছে, বর্তমানে আইপ্যাড মিনি উত্পাদনপর্যায়ে রয়েছে। অক্টোবর মাসে আইপ্যাড মিনি বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে আমাজন কিন্ডল ফায়ার, গুগল নেক্সাস ৭, স্যামসাং গ্যালাক্সি ও উইন্ডোজ ৮ ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ছোট আকারের আইপ্যাড বাজারে আনছে অ্যাপল।

১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে হালকা-পাতলা গড়নের ও ফোরজি প্রযুক্তির ‘আইফোন ৫’ ঘোষণা দিয়েছে অ্যাপল। ১১২ গ্রাম ওজন আর ৭.৬৬ মিলিমিটার পুরুত্বের আইফোন ৫-এ ব্যবহূত হয়েছে ডুয়াল কোরের নতুন কর্টেক্স এ৬ প্রসেসর ও এআরএমের তৈরি এ-১৫ চিপসেট। অ্যাপলের দাবি, নতুন প্রসেসর ও চিপসেট আইফোন ৫-এর প্রসেসিং ক্ষমতা আইফোন ৪এসের চেয়ে দ্বিগুণ করেছে। আইফোন ৫-এ আট মেগাপিক্সেল হাইডেফিনেশন ক্যামেরা যুক্ত হয়েছে, যার সুবিধা হচ্ছে, এতে অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যাবে। এর সিরি সফটওয়্যার ব্যবহার করে মুখে বলে ফেসবুক স্ট্যাটাস দেওয়া যাবে। আইফোন ৪ এসের তুলনায় ১৮ শতাংশ পাতলা, ২০ শতাংশ হালকা হয়েছে আইফোন ৫। এতে আরও যুক্ত হয়েছে ৯ পিনের ডক কানেক্টর, যার নাম দেওয়া হয়েছে ‘লাইটনিং’। পুরোনো ৩০ পিনের ডক কানেক্টরের চেয়ে ৮০ শতাংশ ছোট এটি। ন্যানো সিমকার্ড আইফোন ৫-এ ব্যবহূত হবে ।

কম্পিউটারে ভাইরাস আসে কারখানা থেকেই!

কারখানায় কম্পিউটার তৈরির সময়ই এখন ভাইরাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন সাইবার অপরাধীরা। মাইক্রোসফটের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কারখানায় নতুন কম্পিউটার তৈরির সময়ই তাতে ম্যালওয়্যার প্রবেশ করানোর চেষ্টা করছেন তাঁরা। কিছুদিন আগে ‘নিটল’ নামে এ রকম একটি ভাইরাসের সন্ধান পেয়েছেন কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা।
চীনের কম্পিউটার তৈরির কারখানায় তৈরি কয়েকটি নতুন কম্পিউটারে নিটল ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন মাইক্রোসফটের বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এ ভাইরাসটি কম্পিউটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।
মাইক্রোসফটের তদন্তে নিটল ভাইরাসসহ আরও ক্ষতিকর প্রোগ্রাম ছড়ানোর জন্য উঠে এসেছে ৩৩২২ ডটঅর্গ নামের একটি ওয়েবসাইটের নাম। এ নামের ডোমেইনটির ৭০ হাজারেরও বেশি সাবডোমেইন রয়েছে। মাইক্রোসফট জানিয়েছে. ২০০৮ সাল থেকে এ ডোমেইন ব্যবহার করে ভাইরাস ছড়ানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের আদালত এ ডোমেইনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাইক্রোসফটকে অনুমতি দিয়েছেন।
এদিকে ডোমেইনটির মালিক চীনা নাগরিক পেং ওং জানিয়েছেন, ভাইরাস ছড়ানোর বিষয়টি এবং মাইক্রোসফটের আইনি ব্যবস্থা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তাঁর মালিকানাধীন ডোমেইন থেকে এহেন অপকর্ম করা হলে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান।

চাবির গোছায় কিবোর্ড!

 
যুক্তরাষ্ট্রের সিটিএক্স ভারচুয়াল টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান এমন একটি প্রযুক্তিপণ্য তৈরি করেছে, যার মাধ্যমে ভারচুয়াল কিবোর্ড তৈরি করা যাবে। আর এ পণ্যটির আকার এতই ছোট যে তা চাবির গোছায় ধরে যায়। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগের।স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গে নতুন নতুন প্রযুক্তির প্রচলন বেড়ে গেলেও এখনো বড় আকারের কিবোর্ডের প্রয়োজনীয়তা ফুরায়নি। কম্পিউটার বা ল্যাপটপে কিবোর্ড ব্যবহারের বিভিন্ন উপায় রয়েছে। স্মার্টফোন বা ট্যাবলেটেও বড় আকারের কিবোর্ড ব্যবহারের প্রয়োজন পড়তে পারে। এর একটি ভালো সমাধান হচ্ছে ভারচুয়াল কিবোর্ড ব্যবহার করা। যুক্তরাষ্ট্রের রিটেইল স্টোর ব্রুকস্টোনের ওয়েবসাইটে এই সিটিএক্স ভারচুয়াল কিবোর্ড বিক্রি হচ্ছে ১০০ ডলারে। অক্টোবর থেকে এ কিবোর্ড বাজারে পাওয়া যাবে।
ভারচুয়াল কিবোর্ডের ক্ষেত্রে সিটিএক্স ভারচুয়াল কিবোর্ড প্রথম না হলেও এটিই সবচেয়ে ক্ষুদ্র ও সাশ্রয়ী। অন্যান্য ভারচুয়াল কিবোর্ডের মতোই এতে লেজারের সাহায্যে যেকোনো পৃষ্ঠের ওপর কিবোর্ডের আউটলাইন তৈরি করে এবং যন্ত্রটির সেন্সর হাতের আঙুলের নড়াচড়া শনাক্ত করে। যন্ত্রটির ব্লুটুথ প্রযুক্তি স্মার্টফোন বা ট্যাবলেটের মতো ডিভাইসগুলোর সঙ্গে তারবিহীন প্রযুক্তিতেই কিবোর্ডের সংযোগ তৈরি করে দেয়।

Wednesday, September 5, 2012

১২ সেপ্টেম্বর অ্যাপলের নতুন পণ্যের ঘোষণা


১২ সেপ্টেম্বর অ্যাপলের নতুন পণ্যের ঘোষণা
অ্যাপলের তৈরি নতুন সংস্করণের আইফোনের নাম `আইফোন ৫' নিয়ে সংশয় থাকলেও ১২ সেপ্টেম্বরের অ্যাপলের অনুষ্ঠান নিয়ে কোনো সংশয় নেই। আনুষ্ঠানিকভাবে নতুন পণ্যের ঘোষণা দেবার জন্য ১২ সেপ্টেম্বর তারিখটিকেই নির্দষ্টি করেছে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আনুষ্ঠানিকভাবে নতুন পণ্যের ঘোষণার জন্য সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে ১২ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অ্যাপল। এ অনুষ্ঠানে অ্যাপলের নতুন পণ্যের ঘোষণা দেবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।
প্রযুক্তি বিশে্লষকরা ধারণা করছেন, ১২ সেপ্টেম্বর `আইফোন ৫' ও নতুন আইপড ঘোষণা দিতে পারেন টিম কুক। জানা গেছে, আইফোনের নামের ক্ষেত্রে পরিবর্তন করে `নিউ আইফোন' রাখতে পারে প্রতিষ্ঠানটি।