চীনের কম্পিউটার তৈরির কারখানায় তৈরি কয়েকটি নতুন কম্পিউটারে নিটল ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন মাইক্রোসফটের বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এ ভাইরাসটি কম্পিউটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।
মাইক্রোসফটের তদন্তে নিটল ভাইরাসসহ আরও ক্ষতিকর প্রোগ্রাম ছড়ানোর জন্য উঠে এসেছে ৩৩২২ ডটঅর্গ নামের একটি ওয়েবসাইটের নাম। এ নামের ডোমেইনটির ৭০ হাজারেরও বেশি সাবডোমেইন রয়েছে। মাইক্রোসফট জানিয়েছে. ২০০৮ সাল থেকে এ ডোমেইন ব্যবহার করে ভাইরাস ছড়ানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের আদালত এ ডোমেইনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাইক্রোসফটকে অনুমতি দিয়েছেন।
এদিকে ডোমেইনটির মালিক চীনা নাগরিক পেং ওং জানিয়েছেন, ভাইরাস ছড়ানোর বিষয়টি এবং মাইক্রোসফটের আইনি ব্যবস্থা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তাঁর মালিকানাধীন ডোমেইন থেকে এহেন অপকর্ম করা হলে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান।



0 comments:
Post a Comment