Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, September 15, 2012

কয়েক ঘণ্টাতেই ফুরাল আইফোন ৫!

১৪ সেপ্টেম্বর প্রি-অর্ডার নেওয়া শুরু করার পর প্রথম লটের সব আইফোন ৫ বিক্রি হয়ে গেছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে।
অ্যাপলের ওয়েবসাইটে ১৬, ৩২ ও ৬৪ গিগাবাইট মডেলের আইফোন ৫-এর প্রি-অর্ডার শুরুর পর কয়েক ঘণ্টার মধ্যে আইফোন ফোন বাজারে আসার তারিখ দেখাতে শুরু করে। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১২ সেপ্টেম্বর আইফোন ৫ বাজারে আসার পর প্রচুর সাড়া ফেলেছে। প্রথম লটের আইফোন ৫ বাজারে আসবে ২১ সেপ্টেম্বর। অ্যাপল প্রত্যেক অনলাইন ক্রেতার কাছে দুটির বেশি আইফোনের অর্ডার নেয়নি।
যুক্তরাজ্যের সময় সকাল আটটায় প্রি-অর্ডার নেওয়া শুরু হওয়ার কিছুক্ষণ পর অ্যাপলের ওয়েবসাইট দেখতে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, আইফোন ৫ কিনতে যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোরের সামনে আগেভাগেই লাইন দিতে শুরু করছেন ক্রেতারা।
অ্যাপলের আইফোন ৫-এ রয়েছে ৪ ইঞ্চি মাপের এইচডি রেটিনা ডিসপ্লে, এ৬ প্রসেসর, ন্যানো সিম ও ফোরজি এলটিই সমর্থন করে এমন প্রযুক্তি। আনলক আইফোন ৫-এর ১৬ গিগাবাইট মডেলটির দাম ৬৪৯ ডলার, ৩২ গিগাবাইট মডেলের দাম ৭৪৯ ডলার ও ৬৪ গিগাবাইট মডেলের দাম ৮৪৯ ডলার।

0 comments:

Post a Comment