১২ সেপ্টেম্বর অ্যাপলের নতুন পণ্যের ঘোষণা
অ্যাপলের তৈরি নতুন সংস্করণের আইফোনের নাম `আইফোন ৫' নিয়ে সংশয় থাকলেও ১২ সেপ্টেম্বরের অ্যাপলের অনুষ্ঠান নিয়ে কোনো সংশয় নেই। আনুষ্ঠানিকভাবে নতুন পণ্যের ঘোষণা দেবার জন্য ১২ সেপ্টেম্বর তারিখটিকেই নির্দষ্টি করেছে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আনুষ্ঠানিকভাবে নতুন পণ্যের ঘোষণার জন্য সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে ১২ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অ্যাপল। এ অনুষ্ঠানে অ্যাপলের নতুন পণ্যের ঘোষণা দেবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।
প্রযুক্তি বিশে্লষকরা ধারণা করছেন, ১২ সেপ্টেম্বর `আইফোন ৫' ও নতুন আইপড ঘোষণা দিতে পারেন টিম কুক। জানা গেছে, আইফোনের নামের ক্ষেত্রে পরিবর্তন করে `নিউ আইফোন' রাখতে পারে প্রতিষ্ঠানটি।



0 comments:
Post a Comment