জাপানের ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী তৈরির প্রতিষ্ঠান নিনটেন্ডো তাদের
সর্বশেষ ভিডিও গেম ‘উই উ’ আগামী ৮ ডিসেম্বর বাজারে ছাড়ার কথা ঘোষণা করেছে।
নিনটেন্ডোর প্রেসিডেন্ট সাতুরো ইওয়াতা গতকাল রাজধানী টোকিওতে এক সংবাদ
সম্মেলনের আয়োজন করে এ ঘোষণা দেন। প্রথমে এটি শুধু জাপানের বাজারে ছাড়া
হবে।
আন্তর্জাতিক বাজারে কবে এই ভিডিও গেম ছাড়া হবে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ৩২ গিগাবাইটের এই গেমের দাম রাখা হবে ৩১ হাজার ৫০০ ইয়েন। নিনটেন্ডো দাবি করছে, উই উ ভিডিও গেমের জগতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে। নতুন একটি টাচস্ক্রিন গেম প্যাড দিয়ে এই গেম খেলা যাবে। এই গেম প্যাডের দাম পড়বে ১৩ হাজার ইয়েন। নিনটেন্ডোর প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সনি ও মাইক্রোসফটও তাদের বিদ্যমান ভিডিও গেম খেলার জন্য গেমারদের একই ধরনের সুবিধা দিয়েছে। নিনটেন্ডো আগামী ডিসেম্বর মাসে উই উ গেম ছাড়ার পাশাপাাশি নিউ সুপারমারিও ব্রস নামের আরেকটি ভিডিও গেম বাজারে ছাড়বে। নিনটেন্ডো চাইছে এই ভিডিও গেমের মাধ্যমে বাজারে নিজেদের আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে। বিশ্লেষকেরা বলছেন, এটা তখনই সম্ভব, যখন নিনটেন্ডো তাদের গেমের দাম অন্যান্য ভিডিও গেমের চেয়ে কম রাখবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান

0 comments:
Post a Comment